Pages

Showing posts with label অন্যদেশ অন্যখানে. Show all posts
Showing posts with label অন্যদেশ অন্যখানে. Show all posts

Tuesday, April 8, 2014

Switzerland (সুইজারল্যান্ড): An attractive bangla documentary By Bhraman, West Bangla and others




Winter in Switzerland - Award Winning Film:


Zurich, Switzerland - a city tour:


Geneva City Guide, Switzerland:

Train journey from Spitz to Interlaken, Switzerland:



Wednesday, February 26, 2014

Halong Bay, Vietnam: Two attractive English video documentary


Halong Bay, Vietnam- An UNESCO world heritage, 4th new natural wonder:

Ha Long Bay, Cat Ba Island: Vietnam Travel Video Guide :

Friday, February 21, 2014

শয়তানের পাহাড়ে দেবদূতের ঝরনা(Angel Falls)!

শয়তানের পাহাড়ে দেবদূতের ঝরনা!
একুশে সংবাদ ডেস্ক : পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাতের নাম ‘এঞ্জেল ফলস’। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ ভেনিজুয়েলায় অবস্থিত। জল প্রপাতটির উৎপত্তিস্থল হলো ‘আওয়ানতেপুই’ পাহাড়। ‘আইওয়ানতেপুই’ শব্দের আভিধানিক অর্থ হলো ‘শয়তানের পাহাড়’। ভয় পাওয়ার মতো নামই বটে। সত্যি সত্যিই সেখানে শয়তান থাকে কি-না কে জানে। পাহাড়টা এতটাই দুর্গম যে, সেখানে যাওয়া যেমন কষ্টকর, ফিরে আসাটা আরো কষ্টকর।
এজন্যই বোধহয় সেখানকার আধিবাসীরা পাহাড়টিকে এই নামে ডাকে। মজার বিষয় হলো,পৃথিবীর প্রায় সব জলপ্রপাতেরই উৎস নদী,হৃদ বরফগলা পানির স্রোত অথবা মাটির নিচে থেকে উঠে আসা পানি। তবে এঞ্জেল ফলসের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অন্যরকম। এঞ্জেল ফলসের পানির সে রকম কোনো উৎস নেই। তাহলে এতো পানি আসে কোথা থেকে? ভাববার বিষয় বটে। রেইন ফরেস্ট অঞ্চলে সারা বছর যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির পানিই পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে সৃষ্টি করেছে এই জলপ্রপাতের।
ব্যাপারটা সত্যিই বিস্ময়কর, তাই না। প্রায় এক কিলোমিটার উঁচু এই বৃষ্টির পানি গিয়ে পড়ে নিচের ‘কেরিপ’ নদীতে। সেখান থেকে ‘চুরুন’নদীতে গিয়ে মিশেছে। প্রায় এক কিলোমিটার উঁচু থেকে পড়া এঞ্জেল ফলসের বেশির ভাগ পানিই নিচে পড়ার আগে বাষ্প হয়ে যায়।–ওয়েবসাইট
Please see this video:



Saturday, January 18, 2014

Natural World - Land Of The Falling Lakes: Plitvice Lakes National Park, Croatia By BBC

Plitvice Lakes National Park is the oldest national park in Southeast Europe and the largest national park in Croatia

Friday, January 10, 2014

নান্দনিক ভালোবাসার শহর: প্যারিস, ভেনিস, লিসবন ও লন্ডন

নান্দনিক ভালোবাসার শহর
- তানভীর আহমেদ

পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলোই প্রেমপিয়াসী মানুষ পছন্দ করে ডেকে থাকেন রোমান্টিক সিটি। ভালোবাসার শহরগুলোকে বিভিন্ন মাত্রার মাপকাঠি দিয়ে মাপা হয়ে থাকে। কোনো শহর প্রাকৃতিকভাবে মনোমুঙ্কর, কোনোটির সভ্যতা নান্দনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ। কোনো শহরের কৃষ্টি-সভ্যতা রোমাঞ্চ জাগায়। সেই শহরগুলো নিয়েই:

প্যারিস (ফ্রান্স)
পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহর কোনটি- এ প্রশ্নের জবাবে সবাই একবাক্যে মেনে নিয়েছে যে শহরটি তার নাম প্যারিস। ফ্রান্সের প্যারিস নগরীকে বলা হয় কৃষ্টি ও সংস্কৃতির এক অনন্য মিশেল। এ নগরীকে দেখে প্রেমে পড়েননি এমন মানুষ নেই। যারা একবার ফ্রান্সে বেড়াতে গেছেন আর পা পড়েনি প্যারিসে তা যেন হওয়ার নয়। পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহরটির নাম তাই প্যারিস। প্যারিসের মতো গোছানো শহর খুব কমই রয়েছে। প্রতিবছর প্যারিস লাখো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। পর্যটকদের প্রিয় এই শহরটি নতুন প্রেমিক-প্রেমিকা যুগল ও নবদম্পতিদের সময় কাটানোর জন্য বিখ্যাত। আইফেল টাওয়ার ছাড়াও এ শহরের সবচেয়ে মনোমুঙ্কর বিষয় হলো এখানকার মেঘলা আবহাওয়া। পরিচ্ছন্ন ও স্বচ্ছ বাতাসে ঘুরে ফেরা মানুষের মনে মুহূর্তেই আনন্দের জোয়ার ওঠে এ শহরে এসে। এছাড়া বিভিন্ন দেশের নানান পদের খাবার, ফ্যাশনেবল সমাজ এবং নিরাপদে ঘুরে ফেরার জন্য এ শহরটি বিনাপ্রশ্নে ভালোবাসার শহর।


ভেনিস (ইতালি)
পৃথিবীর ভাসমান শহরের তালিকার শীর্ষে যে শহরের নাম উঠে আসে সেটি হলো ভেনিস। ইতালির এ শহরটির মতো নান্দনিক শহর পৃথিবীতে খুব কমই আছে। পুরো শহরটির বুক চিরে বয়ে গেছে স্বচ্ছ জলের প্রবাহ। পরিষ্কার জলের এই লেকগুলো এতটাই স্বচ্ছ যে, গা ঘেঁষে মাথা উঁচু করে থাকা দালানগুলোর প্রতিবিম্ব আর আকাশে ছুটে চলা মেঘ যেন নেমে এসেছে পানিতে। এ শহরে ঘুরে ফেরার জন্য রয়েছে বিশেষ ধরনের নৌকা। এসব নৌকায় আপনি দালানের ভিড়ে চলতে পারবেন একস্থান থেকে অন্যস্থানে। এ শহরে নেই কোনো কোলাহল, নেই যান্ত্রিক ব্যস্ততা। শুধু প্রশান্তি যেন বিছিয়ে আছে পুরো শহরটিতে। পর্যটকদের দারুণ পছন্দের এ শহরটি পদচারণায় মুখর থাকে বছরের বেশির ভাগ সময়। ক্যানেলগুলোর পাশে দাঁড়িয়ে থাকা দালানগুলোর নান্দনিক কারুকার্য এ শহরকে করেছে আরও মনোমুঙ্কর। শহরটিকে নিয়ে বলা হয়, এ শহরের সৌন্দর্যের রহস্য ভেদ করতে বেড়িয়ে দেখতে হবে নিজেকেই! প্রেমময় এমন শহর যেন দ্বিতীয়টি আর নেই।

লিসবন (পর্তুগাল)

পর্তুগালের লিসবন শহর। পৃথিবীর রোমান্টিক শহরগুলোর প্রথম সারির একটি। লিসবন শহরকে বলা হয় শিল্পী আর লেখকদের তীর্থভূমি। এ শহরে জমায়েত হন পৃথিবীর বিখ্যাত সব লেখক ও অভিনয় শিল্পী। নান্দনিক এ শহরটির নাম তাই ছড়িয়েছে বিশ্বব্যাপী। প্রাকৃতিকভাবে সৌন্দর্যমণ্ডিত এই শহর চোখ জুড়িয়ে দেয় পর্যটকদের। এ শহরের চারপাশ দেখলে অনেকেই ভাববেন এ যেন কোনো চিত্রশিল্পীর মনের মাধুরী মিশিয়ে অাঁকা কোনো নগরী। এত সুন্দর শহর পৃথিবীতে খুব কমই আছে। পরিষ্কার বাতাস, নাতিশীতোষ্ণ আবহাওয়া আর নিরাপদ শহর এটি। এখানকার রাস্তাগুলোতে হেঁটে ফিরলে নজর কাড়তে রাস্তার দুধারে সীমান্ত বিস্তৃত প্রাকৃতিক রূপলাবণ্য। প্রাকৃতিক দৃশ্যের এমন লোভনীয় সম্ভার কোনো দেশেই নেই। এই শহরের লাবণ্য দেখে, প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেকেই বলে থাকেন লিসবন গুপ্তরহস্যের শহর। এ শহরের সৌন্দর্য দেখে শেষ করা যাবে না। প্রতিদিনই এ শহর যেন সেজে ওঠে অনন্য রূপে। পৃথিবীর রোমান্টিক শহর হিসেবে লিসবন অপরূপ। 

লন্ডন (ইংল্যান্ড)

ইংল্যান্ডের মুকুট বলা হয় লন্ডন শহরটিকে। এ শহরটিও বেশ গোছানো ও পরিকল্পনামাফিক গড়ে ওঠার কারণে শহরের পরিবেশ পৃথিবীর রোমান্টিক সিটি হিসেবে গণ্য করেছে। পৃথিবীর বসবাসযোগ্য, সুস্থ নগরী হিসেবে লন্ডনের তুলনা লন্ডনই হতে পারে। সুপ্রশস্ত রাস্তা, সুন্দর বসবাসের বাড়ি, আইনশৃঙ্খলার নির্ভরযোগ্য পরিবেশ সব মিলিয়ে লন্ডন হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে সুন্দর মেট্রোপলিটন সিটি। নাগরিক কোলাহল থাকলেও এ শহর নিরাপদ ও স্বস্তিদায়ক মনে করেন প্রেমপিয়াসীরা। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এ শহরে এসে ভিড় করেন সুস্থ ও স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর জন্য। সবুজে ঢাকা নগরী লন্ডনে রয়েছে আধুনিকতার সর্বোচ্চ ছোঁয়া। এখানকার নাইটক্লাবগুলো জমে ওঠে রাতের বেলা। রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় বিভিন্ন সংস্কৃতির সুস্বাদু ও বিখ্যাত খাবার। রাতের বেলা ঘুমুনোর জন্য রয়েছে আরামদায়ক আবাসন। ভোর ভাঙলে পরিচ্ছন্ন আকাশ ও স্বচ্ছ আবহাওয়া মনপ্রাণকে সতেজ করে তুলবে। সব মিলিয়ে লন্ডন এ সময়ের অন্যতম ভালোবাসার শহর।